টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, দুপুরের দিকে টিএসসিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। একপর্যায়ে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধের গুজব ওঠে। এরপরই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রদান করে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর