নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মডেল মসজিদের উদ্ভোধন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০১:০৭ পিএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
তৃতীয় ধাপে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন মডেল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে নবনির্মিত মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি।

তিনটি ধাপে এখন পর্যন্ত মোট ১৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হল রনি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার এবিএম জাফর উল্লাহ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন