বাংলাদেশে নেমেই জাইমা রহমানের পোস্ট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম

লন্ডন থেকে সিলেট হয়ে এখন ঢাকার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বহনকারী বিমানটি অবতরণ করে।

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেছেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’।

প্রায় ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ করে তারা দেশে ফিরেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন