সাতক্ষীরার তালা কলারোয়া ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্রের স্থগিত করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার মামলার জামিনের মূল কাগজ জমা না দেওয়া তার মনোনয়ন পত্র স্থগিত করেন। এবং ১ দিনের মধ্যে উক্ত জামিনের কপি জমার সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।
জেলা রিটার্নিং কর্মকর্তা আরো জানান একই আসনে সম্পাদের বিবরণী না থাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিমের মনোনয়ন পত্র স্থগিত ও ভোটারদের স্বাক্ষর গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিবের মনোনয়ন বাতিল করা হয়। আর জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
