সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এনাম মেডিকেল কলেজ ছাত্রদল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), এনাম মেডিকেল কলেজ শাখার উদ্যোগে সোমবার, ৫ জানুয়ারি বাদ যোহর এনাম মেডিকেল কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাব এর সহ সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, এনাম মেডিকেল কলেজের ড্যাব সদস্য ডা. রফিক, ডা. মাশুকুর রহমান চিশতী, ডা. রাফি, ডা. প্রত্যাশা, ডা. সানি, ডা. রাজিব; এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ. কে. এম. আহসান হাবীব নাফি; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ, ফাহিম, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা পাভেল সহ এনাম মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং হাসপাতাল প্রশাসনের সদস্যরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
