সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত দৈনিক সত্য সংবাদ সম্পাদক, ঢাকায় প্রেরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০২:১৫ পিএম

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান ::

বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল। ২৮ মার্চ রাত প্রায় তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়া ব্রীজে এ ঘটনা ঘটে।
এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ৩ জন। জানাযায়, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ২৮ মার্চ রাতে সম্পাদক ফয়সালসহ ৫ জন মিলে যাত্রা করছিলেন। পথিমধ্যে কলাপাড়া ব্রীজে তাদের দু’টি মটর সাইকেলের একটি অন্যটিকে পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এসময় দুটি মোটরবাইক সড়কের পার্শ্বে থাকা সুরক্ষা পিলারে সজোরে পতিত হয়ে ধুমড়ে-মুচড়ে যায়। একই সাথে আরোহী ৫ জনের ৪ জনই গুরুত্বর আহত হন।
এদিকে আহতদের টহল পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সম্পাদক ফয়সালের মাথা , নাক ও হাতে জখমপ্রাপ্ত হলে সেখানে চিকিৎসা প্রদান করা গেলেও বাম পায়ের হাড় ভেঙ্গে গুরুত্বর অবস্থা পর্যবেক্ষণ করলে দায়িত্বরত ডাক্তাররা ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। ফয়সালের দ্রুত সুস্থতায় তার পরিবারবর্গ দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এস এম রাকিবুল হাসান ফয়সাল জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন