জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। এখন থেকে এসব বিষয়ে অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে।
আজ সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে। এ ছাড়া [email protected] এই অ্যাড্রেসে ই-মেইল করেও আপনার অভিযোগ জানাতে পারবেন।
এই উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
