নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সোনাগাজীর বাগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাই কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া শনিবার বিকালে তাকিয়াবাজার বগাদানা ইউনিয়ন পরিষদের সামনে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর থাকবে এবং এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
এই বিষয়ে জানতে বাগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিছু দলীয় কর্মি হ্যাঁ-না ভোটের পক্ষে প্রচারনা চালিয়েছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তা নির্বচনি আচরণবিধি লঙ্গন হয়েছে বলে জরিমানা করেছেন। সামনে আইন প্রতিপালনে আমরা আরো সতর্ক থাকবো।
