মুলাদী ও বাবুগঞ্জে ধারাবাহিক দোয়া মাহফিল ও মতবিনিময়ে ব্যস্ত জয়নুল আবেদীন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ এএম

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মুলাদীতে কৃষক দলের সঙ্গে মতবিনিময়

১১ জানুয়ারি ২০২৬ মুলাদী উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় কৃষকদের সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

গাছুয়া ইউনিয়নে একাধিক দোয়া মাহফিল

এদিন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন।

এছাড়াও একই ইউনিয়নের ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পৃথক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসব অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পৌর এলাকায় দোয়া মাহফিল ও মহিলা দলের সঙ্গে মতবিনিময়

১০ জানুয়ারি ২০২৬ মুলাদী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন।
পরে তিনি মুলাদী উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বাবুগঞ্জে ধারাবাহিক কর্মসূচি

৯ জানুয়ারি ২০২৬ বাবুগঞ্জ উপজেলার ৩ নম্বর দেহেরগতি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়নুল আবেদীন।

একই দিনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলেও তিনি অংশ নেন। এছাড়াও তিনি বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

শফিপুর ও কেদারপুরে দোয়া মাহফিল

৮ জানুয়ারি মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দর (বোয়ালিয়া) এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

৭ জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন জয়নুল আবেদীন। একই দিনে ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন তিনি।

প্রতিটি অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে জয়নুল আবেদীন বলেন,
“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে তিনি বলেন তিনি শুধু একজন নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর আদর্শ আমাদের প্রেরণা, তাঁর ত্যাগ আমাদের শক্তি। এই আদর্শকে বুকে ধারণ করেই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এই দেশের মানুষ বারবার স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করেই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।”

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে ধানের শিষকে বিজয়ী করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন