পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন— এ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন