কথা-গান-কবিতায় শহীদ হাদিকে স্মরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

অধিপত্যবাদবিরোধী কথা, গান, কবিতার পাশাপাশি তার সৃষ্টি করা বিভিন্ন স্লোগানে স্মরণ করা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘কথা গান কবিতায় হাদি স্মরণ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজক ছিল সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। স্মরাণাষ্ঠানের স্লোগান ছিল ‘ইনসাফ জন্য ইনকিলাব/নজরুল থেকে হাদি/গোলামী না আজাদী?’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো বাংলাদেশ পন্থিদের অগ্রনায়ক হিসেবে দেশের ইতিহাসের পাতায় লেখা হযেছে শহীদ বিপ্লবী হাদির নাম- যিনি দেশের কথা বলতেন, দেশের মানুষের কথা বলতেন, মানুষের কথা শুনতেন।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক নাট্য ব্যক্তিত্ব মাহাবুব মুকুল বলেন, কাজী নজরুল ইসলাম আজাদীর জন্য লড়াই করেছেন। তার পথ অনুসরণ করে কেউ শহীদ হয়েছেন। কেউ গাজী হিসেবে বেঁচে ছিলেন। নজরুলের পথ অনুসরণ করে ওসমান হাদি শহীদ হয়েছেন।

তিনি বলেন, আধিপত্যবাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করার জন্য সাংস্কৃতিক লড়াই গড়ে তুলার জন্য ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন হাদি। প্রচলিত সাংস্কৃতিক বয়ান ভেঙ্গে দিতে চেয়েছিলেন। সেই ভয়ে ভারতীয় আধিপত্যবাদী দালালরা হাদিকে হত্য করেছেন।

আলোচনায় সাইমুম শিল্প গোষ্ঠীর সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশপন্থী সব শিল্পগোষ্ঠীদের একত্রিত করে ভারতীয় কালচারাল বয়ান ও রাজনৈতিক সংস্কৃতি ভেঙে দিতে চেয়েছিলেন। দেশে বিদ্যমান কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। তাই এই লড়াকু সৈনিককে আমরা হারিয়ে যেতে দিতে পারি না।

অনুষ্ঠানে অধিপত্যবাদবিরোধী গান পরিবেশনায় ছিল মহানগর শিল্পগোষ্ঠী, ইকবাল হোসেন ও তার দল, র‌্যাপ সংগীত শিল্পী এ বি এম নোমান। হাদির জীবনসংগ্রামকে উপজীব্য করে লেখা স্বরচিত কবিত আবৃত্তি করেছেন কবি এম এ আলীম, কবির ভুইয়া, সুমন মিয়া, জাফর পাঠান প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারে নেমেছিলেন। ১২ ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের চোখে তিনি এক লড়াকু যোদ্ধা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন