পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার (১২ জানুয়া‌রি) সন্ধ্যায় ঢাকা আসেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন। আগামী ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে তিনি প‌রিচয়পত্র পেশ কর‌বেন।

প্রসঙ্গত, ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর