ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭%

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

ডিসেম্বরে খরচের হার কিছুটা বেড়ে ব্যয় হয় বরাদ্দের ৫ দশমিক ৮০ শতাংশ, যা তার আগের ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। আর গত ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭%। এমনকি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে খুব একটা গতি ফেরেনি; চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে খরচ হয়েছে বরাদ্দের সাড়ে ১৭ শতাংশ অর্থ।

চলতি অর্থবছরে (২০২৪-২৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হার ২২ দশমিক ৪৮ শতাংশ ছিল। ২৪ দশমিক ০৬ শতাংশ (২০২১-২২)।

বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ—আইএমইডি। একক মাস হিসেবে অবশ্য বাস্তবায়নের হার কিছুটা বেড়েছে। গেল ডিসেম্বরে অর্থ ব্যয় হয় বরাদ্দের ৫ দশমিক ৮০ শতাংশ, যা তার আগের ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

জুলাই-ডিসেম্বরে ৪১ হাজার ৮৭৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হয়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫০ হাজার ২ কোটি ৩৪ লাখ টাকা। বাস্তবায়নের মন্থর গতির মধ্যে বড় ধরনের কাটছাঁট করে সংশোধিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকার বরাদ্দ কমিয়েছে সরকার, যা মোট বরাদ্দের ১৩ দশমিক ০৪ শতাংশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন