রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসিএ নিবন্ধনধারীদের দাবি শুনলেন তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিন তারেক রহমান নিজের গাড়ি থামিয়ে নেমে আসেন এবং ধৈর্য ধরে শিক্ষকদের দুঃখ-দুর্দশা ও দীর্ঘদিনের বঞ্চনার কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবিগুলো জানানো হয়।

বিস্তারিত ভিডিওতে

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর