বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে। শনিবার শুনানি শেষে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর