আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে তিন দিন ধরে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আ রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রবিবার (১৮ জানুয়ারি)

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, সবুর আবাসিক এলাকা, শহীদ নগর, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, হিন্দুপাড়া, ভক্তপুরের কিছু অংশ, ওয়াজেদীয়া মাদ্রাসা, নজরা পুকুর পাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ ও মধ্যম মাদ্রাসা, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু এবং ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি)

সোমবার একই সময়ে বায়েজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টিল, খন্দকিয়া বাজার ও ট্যাম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ এলাকা, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, রাজামিয়া মার্কেট, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রোশো কানন, ধূপ পোল, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেঁতুলতলা, মধ্যম, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি)

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া আবাসিক এলাকা, গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলওয়ার কোম্পানির বাড়ি, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, হক ফুড গলি, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, সামারহিল, মৌমিনবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপো, রৌফাবাদ সমাজ সেবা এলাকা, সংগীত সিনেমা রোড ও আবাসিক এলাকা, জাঙ্গালপাড়া, সামাদপুর, মীরপাড়া, হাজীপাড়া গার্মেন্টস, হাটহাজারী রোড, কুলগাঁও মাজার গেট থেকে সাদ মুছা গার্মেন্টস এলাকা, নতুন পাড়া, কাঠালবাগান রোড, তুফানী রোড, চিকনদণ্ডী, কুলগাঁও ও বালুছড়া আবাসিক এলাকা, কুয়াইশ কলেজ, ষোল পোল, নজুমিয়া হাট, নেয়ামত আলী রোড, পূর্ব শিকারপুর, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু এবং ব্রাহ্মণহাট ও সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির বিনিময়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। গ্রাহকদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর