ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

এদিন ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আগারগাঁও এলাকায় জড়ো হন।

পুলিশের ব্যারিকেডের কারণে তারা ইসি ভবনের মূল ফটকের সামনে যেতে না পেরে আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে ইসি ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর