আপিল শুনানিতে কোনও পক্ষপাত্বিত্ব করে রায় দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোন পক্ষপাতিত্ব করে কোন রায় দেইনি।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট সমাপ্ত করতে সবার সহযোগিতা চায় ইসি।
উপস্থিত প্রার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আজকে উপস্থিত থেকে আমাদের এই যে আপিল নিষ্পত্তিতে যে সহায়তা করেছেন এটা শেষ সহায়তা নয়, ভোটটা সুন্দর করতে আপনাদের সহায়তা চাই। কিছু কার্যক্রম আমাদের ভোটের দেখেন আপনারা, হয়তো আমাদের সমালোচনা করতে পারেন বলেও জানান তিনি।
এ সময় ইসি সানাউল্লাহ বলেছেন, আমরা ঋণ খেলাপী যাদের ছাড় দিয়েছি মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদের পারমিট করেছে বলে।
