ভারত সরকার বাংলাদেশে অবস্থিত দেশটির সকল মিশনের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের সে দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানায়।
পিটিআই বলছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় একটি সূত্র এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তিন সপ্তাহ আগে ভারত এ সিদ্ধান্ত নিলো।
