ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি অব স্টেটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বাংলাদেশ ও ইতালির মধ্যেকার বিদ্যমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
ইতালির আন্ডার-সেক্রেটারি অব স্টেট এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা খাত, বিশেষত প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে তার দেশের সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চমানের নিষ্ঠা ও পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি, আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের স্মরণে গভীর শোক ও শ্রদ্ধা জানান। এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
