সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ সোমবার সেনাসদরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তার বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
