রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি – জামায়াত আমির

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা করেন। তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর