জামায়াত ক্ষমতায় এলে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে: জামায়াত প্রার্থী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার ফরিদুল আলম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে একসাথে বসবাস করবো।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে জামায়াতে ইসলামীর সম্পর্কে বিভিন্ন অপপ্রচার ছড়ানো হয়েছিল ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে। আগামীর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ এবং গঠিত হবে ন্যায় ও ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র।

তিনি ৭ ফেব্রুয়ারি পটিয়া উপজেলা কাশিয়াইশ ও আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীন, সেক্রেটারি মো. ইব্রাহিম, অ্যাডভোকেট সামশুল আলম, আশিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সানাউল্লাহ নুরী, পটিয়া সরকারি কলেজ শিবির সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ জুবাইর, শিবির নেতা হাসান আল বান্না প্রমুখ

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন