আমাদের নির্বাচন করতে কষ্ট হয়েছে কিন্তু আবু সাঈদের বাবার মতো, ইলিয়াস আলীর পরিবারের মতো কষ্ট আমরা করিনি বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচন করতে আমাদের সকলকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আবু সাঈদের আব্বার মতো কষ্ট তো কোন কষ্ট আপনাদের কারও নেই। ইলিয়াস আলীর স্ত্রীর মতো তো কষ্ট তো কারও নাই। ইলিয়াস আলীর বাচ্চারা জানে না তার বাবার কবর কোথায়। আছে কি না জীবিত না মৃত সেটাও তারা জানে না। তার কোনো মৃত্যু দিবস আছে কি না। আমরা তো আমাদের বাবা কবর জিয়ারত করতে যাই সেদিক থেকে ইলিয়াস আলীর বাচ্চাদের কথা চিন্তা করেন। তারা জন্ম তারিখ জানে, হারিয়ে যাওয়ার তারিখ জানে কিন্তু জীবিত না মৃত এটা তারা জানে না।
তিনি বলেন, নির্বাচনে ৭০ পার্সেন্ট ভোট পড়েছে অর্থাৎ মানুষের কত আবেগ ছিল তার অধিকার আদায়ের জন্য। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে অনেক মানুষের আবেগ ধারণ করতে হবে। আমার পাশে যারা আছে তারা সবাই লিডার; আপনাদের সেই ধরনের আচরণ সাধারণ মানুষের সঙ্গে করতে হবে।
