সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লজ।

আজ সোমবার সেনাসদরে রাষ্ট্রদূত ড. রুদিগার লজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন