১২ দিন পর একই স্থানে আরেক যুবককে দুর্বৃত্তের গুলি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ এএম

খুলনা নগরীর টুটপাড়ায় সোহেল (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার জেরেই এ ঘটনা বলে জানান স্থানীয়রা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর