খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

মেজর (অব.) এ টি এম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদের মৃত্যুতে নতুন এই কমিটি গঠন করা হয়।

আজ সোমবার সকাল ১১টায় মহাখালী ডিওএইচএস এলাকার ৪২৪ নম্বর বাড়ির ৭ম তলায় মেজর (অব.) এ টি এম হাসিবদুল হোসেন বীর বিক্রমের সভাপতিত্বে এক সাধারণসভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে মেজর (অব.) এ টি এম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা- চেয়ারম্যান মেজর (অব.) এ টি এম হাসিবদুল হোসেন বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান গোলাম আজাদ বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান বীর প্রতীক, মহাসচিব আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, সাংগঠনিক সচিব মো. মহসীন আলী সরদার বীর প্রতীক, অর্থ সচিব আনোয়ার হোসেন বীর প্রতীক, দপ্তর সচিব নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক, সমাজকল্যাণ ও পূর্ণবাসন সচিব বজলুল মাহমুদ বীর প্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব মোজাম্মেল হক বীর প্রতীক, কার্যকরী সদস্য মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, কার্যকরী সদস্য কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, কার্যকরী সদস্য ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, কার্যকরী সদস্য সৈয়দ রেজোয়ান আলী বীর প্রতীক। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন