রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতির উদ্দেশে দেওয়া এটাই তার বিদায়ী ভাষণ।

আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে তিনি এই ভাষণ দেবেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন