গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয় থেকে ৪৯টি গাড়ি জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এসব গাড়ি সংসদের উদ্দেশ্যে রওনা দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ নেওয়ার পর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এসব গাড়িতে করে সংসদ ভবন থেকে নিজ নিজ বাসভবনে যাবেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়। পাশাপাশি প্রতিটি গাড়ির জন্য সমপরিমাণ চালককেও প্রস্তুত রাখা হয়। সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি সচিবালয়ে আনা হয়।
