জামালপুরে সাবেক অধ্যক্ষসহ আ. লীগের তিন নেতা কারাগারে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম

জামালপুরে আইন কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২০২৪ সালের জুলাই আন্দোলনে দায়েরকৃত মামলায় এসব নেতা স্বেচ্ছায় আত্মসমর্পন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আইন কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ রানা।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার জামালপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন এ তিন নেতা। পরে শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাদেরকে পাঠানো হয় জামালপুর জেলা কারাগারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর