সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী কাজে পারস্পরিক সহযোগিতা বিষয়ে একমত পোষণ করেন। সিটিটিসির সক্ষমতা ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপ ও ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন।

এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিমের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সিটিটিসির চলমান কার্যক্রম ও প্রযুক্তি নির্ভর পুলিশিং সংক্রান্তে পারস্পরিক সহায়তার বিষয়ে বিশেষ এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর