রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়াস্থ আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল (এম.এ) মাদরাসা ও জৈনপুরী রহামানিয়া খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সে পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ও শিক্ষাপ্রতিমন্ত্রীকে অভিনন্দন এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত তারাবির নামাজ শেষে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব।
দোয়ার পূর্বে বয়ানে তিনি বলেন, এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা গুরু ববি হাজ্জাজকে শিক্ষাপ্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি নবনিযুক্ত উভয় শিক্ষামন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
এ সময় অমর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফাতেহা পাঠের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
