সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব গেছেন। মঙ্গলবার (২৪ ফেবুয়ারি) রাত দেড়টার পর সৌদি আরবের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এ বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন।

সৌদি সফর শেষে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর