আদালতের আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি বছর ভর্তি ফি নেওয়ার প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তির ফল ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের সচেতন হতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সদ্ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। পরীক্ষায় নকল করে পাস করা চলবে না। ফাঁকি দেওয়া চলবে না। বিগত দিনে সবার সাহযোগিতায় নকল প্রতিরোধ করেছিলাম। এবারও সবার সহযোগিতায় শিক্ষাকে এগিয়ে নিতে চাই।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সাত কলেজের বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করেছে কিনা একটি কমিটি করে সেটি পর্যালোচনায় আনা হচ্ছে। এটার নথি এখনও দেখার সুযোগ হয়নি, মাত্র আলোচনা শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি স্ক্রুটিনাইজ করেছে, কোনও সিদ্ধান্ত দেয়নি।
