বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক।

যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের ঘোষণা দেন তিনি।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।

এর আগে ২৪ ফেব্রুয়ারি নতুন বোর্ড অনুমোদন করে বিদায়ী ট্রাস্টি বোর্ড। বিজেসি গত সাত বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার নীতিনৈতিকতার দলিল প্রণয়ন এবং তার সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ-সভা-সেমিনার, স্বাস্থ্য বীমাসহ নানাভাবে  ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর