সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রদান থেকে বিরত রাখার আবেদন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

জুলাই অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখার দাবি তুলে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সোমবার (২ মার্চ) এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লিখিত আবেদন করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। চিঠিতে তিনি সংসদের উদ্বোধনী অধিবেশন পরিচালনার ক্ষেত্রে বিকল্প প্রস্তাবও তুলে ধরেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। অন্যথায় প্রধানমন্ত্রী প্রয়োজন ও সুবিধা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবেন- এমন অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখার স্বার্থেই এই অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর