ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও এর আগেই তিনি নিজেই এ পদ থেকে পদত্যাগ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে শেখ মো. সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার অবশিষ্ট মেয়াদ তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ মো. সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সম্প্রতি তিনি ব্যক্তিগত কারণে ওই পদ থেকে পদত্যাগ করলে সরকার প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের এই প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর