পর্যায়ক্রমে সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে – পুতুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৬, ০৩:৩৯ এএম

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘প্রথমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু করব। ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, ‘প্রথম চারমাস কার্ড প্রতি ১০ হাজার টাকা করে পাবেন কার্ডধারীরা। কোন মাধ্যমে টাকা পাবে সেটা আমরা সংগ্রহ করে নিব।

মন্ত্রী বলেন, ‘আস্তে আস্তে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। যারা ফ্যামিলি কার্ড নিবেন না তাদের অন্য কোনোভাবে আমরা একুমেটেডে করার চেষ্টা করব। পর্যায়ক্রমে সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমে ১৪ ইউনিট দিয়ে এ কার্যক্রম শুরু করছি। সব নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এমনকি দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ নাটোর সার্কিট হাউসে জেলার কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।এসময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব,সরকারের সকল দপ্তরের কর্মকর্তাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর