সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অায়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।

প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বেনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, রিপোর্টর্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন