নলডাঙ্গায় জালানি সংগ্রহে পাম্পে ভীড়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

নাটোরের নলডাঙ্গায় জালানি সংগ্রহে পেট্রোল পাম্পে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৬ মার্চ -২০২৬) বিকেলে নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশনে জালানি সংগ্রহ করতে মানুষ মোটর সাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে পেট্রোল ও অকটেন নিচ্ছেন। প্রত্যেক মোটরসাইকেল দুই লিটার করে পেট্রোল বা অকটেন নিতে পারছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পেট্রোল ও অকটেন দিলেও, ডিজেল মজুদ কম থাকায় চাহিদা অনুযায়ী দেয়া যাচ্ছে না বলে জানান, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জালানি সংকটের আশংকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন