নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত চাঁন মিয়া লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মৃত তাজমেল হোসেনের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেললাইনের পাশে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যাই চাঁন মিয়া। পরে সাড়ে ৭ টার দিকে তার ছগলটি রেললাইনের পাতের সাথে ছাগলের দড়ির খুঁটা আটকে যাই। ঢাকা – যশোর গামী এক্সপ্রেস তখনই চলে আসে তিনি তার ছাগলটিকে বাঁচতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিন টুকরা হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এবং তার সাথে থাকা ছাগলটি ও টুকরা টুকরা হয়ে যায়। স্থানীয়রা আরো জানান তিনি কানে কম শোনেন হয়তো বা সেই কারণে ট্রেনের শব্দকে খেয়াল করতে পারেনি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । যেহেতু এটা রেল পুলিশের জায়গা তাই রেল পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন