ম্যানেজিং কমিটির সভাপতির জন্য স্নাতক পাশের শর্ত বাতিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করতে যাচ্ছে। নতুন সংশোধিত প্রবিধানমালার মাধ্যমে এই পদে ন্যূনতম স্নাতক পাসের শর্ত আর থাকবে না। 

মঙ্গলবার (১০ মার্চ) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ পুনঃসমীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিল, তা পুনর্বহাল হবে। অর্থাৎ, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির পদে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা আর বাধ্যতামূলক থাকবে না।

সভায় প্রধান অতিথি ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন