১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছে সরকার। বার্তা সংস্থা বাসস জানায়, এই কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন হবে আগামী ১৬ মার্চ।

দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমেই ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন