বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন।
বদলি হওয়াদের মধ্যে পাঁচজন সহকারী পুলিশ সুপার এবং ১৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের উল্লেখিত পদে/স্থানে বদলি করা হলো। এই কর্মকর্তারা আগামী ১৫ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পন করবেন। অন্যথায় ১৬ এপ্রিল তাদের তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।
