রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৬’। অনুষ্ঠানে প্রযুক্তি ও ডিজিটাল ইকোসিস্টেমে অসামান্য অবদানের জন্য দেশের প্রতিভাবান তরুণ উদ্ভাবকদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন’ হয়েছেন মো. সাইফুল ইসলাম এবং ‘শি স্কোয়াড চ্যাম্পিয়ন’ নির্বাচিত হয়েছেন ফারাহ সায়েদ আব্দুল বারী। এছাড়া ‘ইমার্জিং অ্যাপ অব ২০২৫’ পুরস্কার জিতেছে ‘বিয়ে বন্ধু’।
অনুষ্ঠানে ভবিষ্যৎ অ্যাপ ডেভেলপার তৈরির লক্ষ্যে রবি আজিয়াটা পিএলসির মার্কেটিং হেড মোহাম্মদ শওকত কাদের চৌধুরী ‘ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি)’ উদ্বোধন করেন। দুই মাসব্যাপী এই বুটক্যাম্পে তরুণরা কারিগরি ও ব্যবসায়িক মেন্টরশিপের সুযোগ পাবেন। রবি ও বিডিঅ্যাপস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা তরুণদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। আগ্রহী মোবাইল অ্যাপ নির্মাতারা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
