রবিবার সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত অধ্যাদেশসমূহ জাতীয় সংসদে পাসের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (১১ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারিকৃত মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাশের বিষয়ে রোববার (১২ এপ্রিল) বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।     

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় সংসদ চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর