সংসদের অধিবেশন পর্যবেক্ষণে বিভিন্ন চার্চের যাজকরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করেছেন উপজাতি, গারো ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চের যাজকরা। তারা এসেছিলেন নেত্রকোনার দুর্গাপুর থেকে।

যাজকরা অধিবেশন পর্যবেক্ষণ করেন বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। তাদের আমন্ত্রণ জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অধিবেশন পর্যবেক্ষণ করা ছাড়াও অতিথিরা ঘুরে দেখেন সংসদ ভবনের ভেতরের বিভিন্ন স্থান ও বাইরের বিভিন্ন জায়গা।

গত ১২ মার্চ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন