মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর হোম অব ক্রিকেটে পৌঁছান জাইমা রহমান। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে গিয়ে খেলা দেখেছিলেন তিনি।
তবে গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আজ ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
