ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে বলে। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পদে আছেন তিনি।লেফটেন্যান্ট জেনারেল সুব্রামাানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি। পেশাগত জীবনে ৪টি পদক পেয়েছেন এন এস রাজা সুব্রামানি। এগুলো হলো- বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।
