ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসবেন তিনি। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তার এই ঢাকা সফর। বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা জে. হার্ডারের কার্যালয়ের বিশেষ লক্ষ্য।

তিন দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হার্ডার সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে দুই দেশের মধ্যে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করার ওপর জোর দেবেন জে. হার্ডার।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন